২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে টর্নেডো: বাংলাদেশিরা নিরাপদে

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম অঞ্চলে টর্নেডোয় ১০ জন নিহত হলেও ওই অঞ্চলে বসবাসরত বাংলাদেশিরা নিরাপদে রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 04:22 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

লাবলু আনসার নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম অঞ্চলে টর্নেডোয় ১০ জন নিহত হলেও ওই অঞ্চলে বসবাসরত বাংলাদেশিরা নিরাপদে রয়েছেন। বুধবার রাতে টর্নেডোর আঘাতে ইলিনয়, ক্যানসাস, মিসৌরি, মিনেসোটা, টেনেসি, নেব্রাস্কা, কেন্টাকি রাজ্যে ১০ জন নিহত হয়েছে বলে আবহাওয়া দপ্তর ও রাজ্যগুলোর কর্মকর্তারা জানিয়েছেন। ইলিনয় রাজ্যের ৯ হাজার মানুষ অধ্যুষিত ছোট্ট শহর-হ্যারিসবার্গের অধিকাংশ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শহরের মেয়র এরিক গ্রেগ সাংবাদিকদের বলেছেন, ছয় জনের লাশ পাওয়া গেছে। শতাধিক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিসৌরীতে মারা গেছে তিন জন। এই অঙ্গরাজ্যের গভর্নর জে নিক্সন ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন। ক্যানসাস অঙ্গরাজ্যের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও ডেমোক্র্যাটিক পার্টির নেতা রেহান রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্ষতিগ্রস্ত বা হতাহতদের মধ্যে বাংলাদেশিরা নেই। ইলিনয়, ওকলাহোমা, কেন্টাকি ও মিসৌরির বাংলাদেশি নেতাদের সঙ্গে কথা হয়েছে বলে জানান রেহান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২০ ঘ.