২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে যুক্তরাজ্যের আগ্রহ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নতুন প্রযুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, বিতরণ ও উন্নত সেবাদান পদ্ধতি উদ্ভাবনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাজ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নতুন প্রযুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, বিতরণ ও উন্নত সেবাদান পদ্ধতি উদ্ভাবনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাজ্য। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কার্যালয়ে মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দেখা করে সফররত যুক্তরাজ্যের এনার্জি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্টের একটি প্রতিনিধিদল বুধবার এ আগ্রহের কথা জানায়। ছয় সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিভাগের প্রধান বিজ্ঞানী ড. নাফিস মিয়া। বৈঠকে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে তাদের গবেষণা কার্যক্রম শুরু করতে বিদ্যুৎ মন্ত্রণালয় ও যুক্তরাজ্যের এনার্জি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্টের মধ্যে ২৬ ফেব্র“য়ারি স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের কথাও মন্ত্রীকে অবহিত করেন। সমঝোতা স্বারক অনুযায়ী, যুক্তরাজ্য ও বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, বিতরণ ও উন্নত সেবাদান পদ্ধতি নিয়ে গবেষণা সম্পর্কিত একটি অভিন্ন প্রতিষ্ঠান তৈরি করবে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। প্রতিষ্ঠানটি গড়ে তোলার ক্ষেত্রে তারা পরিবেশ ও বনমন্ত্রীর সার্বিক সহায়তা কামনা করেন। পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেন, এ ধরনের একটি গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুললে ভবিষ্যতে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি অনন্য অবদান রাখবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২১৪০ ঘ.