২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্প কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরে এক পোশাক কারখানার নির্বাহী পরিচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 05:00 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

গাজীপুর, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে এক পোশাক কারখানার নির্বাহী পরিচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকার শাপলা ম্যানশনের চতুর্থ তলায় কারখানা থেকে মঙ্গলবার রাতে ইয়াহিয়া খান (৪৫) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি মো. কামরুজ্জামান। ইয়াহিয়া ‘ফ্যাশন কানেকশন’ নামের পোশাক কারখানার নির্বাহী পরিচালক ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া থানার হাজীপুর গ্রামে। ওসি সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ১১টার দিকে কারখানায় গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ইয়াহিয়ার পকেটে একটি চিরকুট পেয়েছে, যাতে লেখা, তার এই অস্বাভাবিক মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ময়না তদন্তের জন্য রাতেই লাশটি গাজীপুর সদর হাসপাতালে পাঠনো হয়। ইয়াহিয়ার ব্যবসা বেশ কিছুদিন ধরে খারাপ যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। শ্রমিকদের পাওনাও বকেয়া ছিল। হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৫০ ঘ.