২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী ও নাটোরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বাসে আগুন ও ভাঙচুরের জের ধরে রাজশাহী ও নাটোর থেকে সব রুটে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 04:27 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

রাজশাহী/নাটোর, ২৬ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসে আগুন ও ভাঙচুরের জের ধরে রাজশাহী ও নাটোর থেকে সব রুটে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়েছে। সোমবার সন্ধ্যায় ৭টার দিকে এ ঘোষণা আসে। এর আগে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামানের সঙ্গে বিকেলে তারা বৈঠকে বসেন। সিটি কর্পোরেশন কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে রাজশাহী ও নাটোরের বাস মালিক ও শ্রমিক নেতা ছাড়াও রাজশাহীর জেলা প্রশাসক, পুলিশের ডিআইজি উপস্থিত ছিলেন। রোববার এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের পর রাজশাহী থেকে সব রুটে গাড়ি চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। মহানগরীর ভদ্রা মোড়ে ওই সংঘর্ষের সময় এলাকাবাসী একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে রাজশাহী ও নাটোরে পৃথকভাবে ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিক ও মালিকদের সংগঠন। নাটোর বাস মালিক সমিতির সভাপতি জামিলুর রহমান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “মেয়র খায়রুজ্জামান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসের ক্ষতিপূরণ দেওয়ার এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্র“তি দেওয়ায় আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।” রাজশাহী সড়ক পরিবহন গ্র“পের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটার জানান, মেয়রের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রমিকদের ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবির বিষয়ে মেয়রের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২২২২ ঘ.