গাজীপুর, ফেব্র“য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার কোনাবড়ি থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোজায়াত হোসেন জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে কোনাবাড়ি দক্ষিণ দেওয়ালিয়া বাড়ির বাগান বাড়ি চৌরাস্তা মোড় থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বিদ্যুৎ (২৭) খুলনার সোনাডাঙ্গা থানার শিববাড়ি মোড় এলাকার টিটু শেখের ছেলে।
এসআই মো. সোজায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেওয়ালিয়া বাড়ির বাগান বাড়ি চৌরাস্তা মোড়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলো বিদ্যুৎ। এ সময় তাকে আটক করে দেহতল্লাশি করলে অস্ত্র ও গুলি পাওয়া যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বিদ্যুতের অন্য সহযোগীরা পালিয়ে যায় বলেও জানান এসআই সোজায়াত।
এ ঘটনায় জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৯১২ ঘ.
bdnews24