চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া উপজেলার কলেজ বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে।
রোববার রাত ১১টার দিকে শওকত আলী (২২) নামে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। তিনি উপজেলার হোলাইন গ্রামের আহম্মদ নূরের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোবাক্কারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পটিয়া কলেজ বাজার চক্ষু হাসপাতালে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শওকত।
আহত অবস্থায় তাকে চমেক আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএম/১৩৪৬ ঘ.
bdnews24