২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থলসীমা চুক্তি অনুসমর্থনে সাহারাকে আশ্বাস ভারতের

ভারত-বাংলাদেশ স্থলসীমা চুক্তি অনুসমর্থনে সংবিধান সংশোধনে শিগগিরই একটি বিল ভারতের পার্লামেন্টে তোলা হবে বলে সাহার খাতুনকে আশস্ত করেছেন প্রণব মুখোপাধ্যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 04:29 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

নয়া দিল্লি, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভারত-বাংলাদেশ স্থলসীমা চুক্তি অনুসমর্থনে সংবিধান সংশোধনে শিগগিরই একটি বিল ভারতের পার্লামেন্টে তোলা হবে বলে সাহার খাতুনকে আশস্ত করেছেন প্রণব মুখোপাধ্যায়। শনিবার সাহার খাতুন বলেন, ১৯৭৪ সালে হওয়া ওই চুক্তি অনুসমর্থনের বিল পার্লামেন্টের আগামী মাসের বাজেট অধিবেশনেই তোলা হবে বলে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় তাকে জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার নয়া দিল্লিতে প্রণবের সঙ্গে দেখা করতে গেলে এ আশ্বাস পান বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরে ১৯৭৪-এর স্থল সীমান্ত চুক্তির আওতায় একটি প্রটোকল স্বাক্ষর হয়। ভারতীয় অর্থমন্ত্রীর দপ্তরে শনিবারের বৈঠক শেষে সাহারা সাংবাদিকদের বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ে ভারত সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বলে প্রণব মুখোপাধ্যায় তাকে নিশ্চয়তা দিয়েছেন। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রণবকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রণব মুখোপাধ্যায় তার এ আমন্ত্রণে সাড়া দিয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার সফরের দিনক্ষণ পরবর্তীতে ঠিক করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এদিন আগ্রায় আজমীর শরীফ পরিদর্শন করে সন্ধ্যায় দিল্লিতে ফেরেন। শুক্রবার নয়া দিল্লিতে শুরু হওয়া বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠকে অংশ নেওয়া সাহারা বর্তমানে সেখানে অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/২২৩০ ঘ.