২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

যশোরের শার্শা উপজেলায় দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 01:36 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

বেনাপোল, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শা উপজেলায় দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকালে বাগআচড়ার জিবলিতলায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন মোটরসাইকেল চালক সাতক্ষীরার কলারোয়া উপজেলার পশ্চিমকোটা গ্রামের আব্বাস আলী (২৫) এবং আরোহী একই গ্রামের জামসেদ আলী (৪০)। বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরির্দশক আসাদুজ্জামান আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্বাস ও জামসেদ বিকাল ৪টার দিকে মোটরসাইকেলে বাগআচড়া থেকে নাভারনের দিকে আসছিলেন। যশোর-সাতক্ষীরা মহাসড়কে জিবলিতলায় বিপরীতমুখী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩১ ঘ.