২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবি পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে চাঁদা আদায়কালে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 06:10 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে চাঁদা আদায়কালে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় কাঁচপুর থেকে গ্রেপ্তার এ দু’জন হলেন আলী হোসেন ওরফে রাজা ও কামাল হোসেন। জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইয়ারদোস বলেন, বিকাল ৪টায় সিনহা গ্রুপের সহকারী ব্যবস্থাপক মনির হোসেন প্রতিষ্ঠান থেকে বের হলে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে। এ সময় তারা নিজেদের ডিবি’র সদস্য পরিচয় দিয়ে মনির হোসেনকে একটি সাদা রঙয়ের মাইক্রোবাসে ওঠায় এবং তার কাছে ৫ লাখ টাকা দাবি করে। এক পর্যায়ে প্রতারকরা গাড়িতে করে মনির হোসেনকে নিয়ে পাশের একটি নির্জন স্থানে নিয়ে আটকে রাখে। সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে মনির হোসেনকে উদ্ধার করে ও প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায় বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৭ ঘ.