২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে পোশাককর্মীকে জবাই

রাজধানীর মিরপুরে এক পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 05:09 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে এক পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে মিরপুর সেনপাড়া এলাকা থেকে নিহত নবী হোসেনের (১৯) লাশ উদ্ধার করে পুলিশ। নবী হোসেন মিরপুর ১৩ নম্বরের এসেট গার্মেন্টের এক জন মেশিন অপারেটর বলে পুলিশ জানায়। তার বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়ার ঠেলিখালীতে। কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে সাত নম্বর রোডের ৩৯ নম্বর বাড়ির সামনে থেকে নবীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা পুলিশকে বলেছে, বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা নবীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করলে নবী মাটিয়ে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২৫৬ ঘ.