২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে চার ডাকাত গ্রেপ্তার

ঝালকাঠীর কৃষ্ণকাঠী এলাকার একটি ভবনে ডাকাতির সময় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 06:32 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঝালকাঠী, ফেব্রয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর কৃষ্ণকাঠী এলাকার একটি ভবনে ডাকাতির সময় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার গভীর রাতে ওই চার জনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন, বরিশালের বকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের ইদ্রিস খলিফা (৩৮), নওরেশ খলিফা (৪৮) ও একই উপজেলার শ্যামপুর গ্রামের আকাশ হাওলাদার মিজান (২৮) এবং হারুন হাওলাদারের ছেলে হুমায়ুন হাওলাদারকে (৩২) গ্রেপ্তার করা হয়। ওসি মান্নান জানান, কৃষ্ণকাঠী এলাকার একতলা ভবনের তিনটি ফ্লাটে অস্ত্রধারী ডাকাতদল পর্যায়ক্রমে ডাকাতি করছিল। এ সময় শহিদুজ্জামান নামে ফ্লাটের এক ভাড়াটিয়া পুলিশকে খবর দিলে ওই চার জনকে আটক করা হয়। এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডাকাতদলের কাছ থেকে পুলিশ লুট হওয়া স্বার্ণালঙ্কার ও ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। অবশ্য ফ্লাটের ভাড়াটিয়া ঝালকাঠী ব্রাক ম্যানেজার মো. কাঞ্চন আলী বলেন, ডাকাতদল লোহার গেট কেটে ভিতরে ঢুকে বাড়ির লোকজনকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ফেলেছিলো। ৮/১০জনের অস্ত্রধারী ডাকাত দল ওই ভবনে হানা দিয়েছিলো বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১১৫৪ ঘ.