২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুর উপ-নির্বাচন: মহিতুল গনির আপিল

শরীয়তপুরের উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মহিতুল গনি মিন্টু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

শরীয়তপুর, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মহিতুল গনি মিন্টু। বুধবার ঢাকা নির্বাচন কমিশনে এই আপিল করেন মহিতুল গনি মিন্টু। বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে আপিলের শুনানি হবে বলে কমিশন জানিয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া সময় স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষরযুক্ত ভোটার তালিকা জমা দিতে হয়। মহিতুল গনির জমা দেওয়া তালিকায় মৃত ব্যক্তির নাম পাওয়াসহ আরো কয়েকটি ত্র“টি পাওয়া গেলে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। মহিতুল গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি যথাযথ নিয়মে মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সম্বলিত কপি জমা দিয়েছিলাম। রিটার্নিং অফিসার প্রভাবিত হয়ে আমার মনোনয়নপত্র বাতিল করেছেন।” বুধবার নির্বাচন কমিশনের বরাবর আমার বাতিল হওয়া মনোনয়নপত্র পুনর্বিবেচনার জন্য আপিল করেছি। উপ-নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে নিয়োজিত চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ আহম্মেদ খান বলেন, “আমি আইন অনুযায়ী মনোনয়পত্র বাতিল করেছি। আপিল করার অধিকার প্রার্থীর রয়েছে।” সংসদ সদস্য আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য আব্দুর রাজ্জাকের মৃত্যুর পর ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। মহিতুল গনি মিন্টুর মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল হলে ২৬ ফেব্রুয়ারি নাহিম রাজ্জাককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৩ ঘ.