২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইয়ের হাতে ভাই খুন

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 12:32 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনায় নিহত মাসুদ রানা (২৮) উপজেলার কুতুবপুর গ্রামের আব্দুল আলীর ছেলে। সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তাদের ট্রলারের টাকা নিয়ে দু’ভাইয়ের মধ্যে ঝগড়া বাধে। “এক পর্যায়ে বড় ভাই রাসেল রানা ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই মাসুদ রানার পেটে আঘাত করে। পরিবারের অন্য সদস্যরা মাসুদকে ঢাকার বক্ষব্যধি হাসপাতালে নিয়ে যান। সেখানে মাসুদ রানার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে বড় ভাই রাসেল রানা পলাতক রয়েছেন। নিহতের পরিবার মামলা করতে রাজি নয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৮৩০ ঘ.