২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাজিরায় শহীদ মিনারমুখী যুবকের ব্যাগে হাতবোমা

শরীয়তপুরের জাজিরায় একটি ব্যাগ থেকে নয়টি তাজা হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব, শহীদ মিনারমুখী এক যুবক ওই ব্যাগটি ফেলে পালিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 10:55 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

শরীয়তপুর, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের জাজিরায় একটি ব্যাগ থেকে নয়টি তাজা হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব, শহীদ মিনারমুখী এক যুবক ওই ব্যাগটি ফেলে পালিয়ে যায়। সোমবার মধ্যরাতে জাজিরা থানার ২০ গজ দূরে ময়না ক্লিনিকের সামনে থেকে এসব বোমা উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব-৮ এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, র‌্যাবের একটি দল জাজিরা উপজেলা সদরে টহল দেওয়ার সময় এক যুবককে ব্যাগ নিয়ে শহীদ মিনারের দিকে যেতে দেখে। “র‌্যাব সদস্যদের দেখে থানার সামনে রাস্তার উপর প্লাস্টিকের ব্যাগটি ফেলে ওই যুবক পালিয়ে যায়,” বলেন তিনি। ওই ব্যাগ তল্ল¬াশি করে হাতবোমাগুলো উদ্ধার করা হয়। একুশের রাতে শহীদ মিনারে নাশকতার লক্ষ্য নিয়ে বোমাগুলো নেওয়া হচ্ছিল বলে র‌্যাবের ধারণা। এ ব্যাপারে জাজিরা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে র‌্যাব জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৬৫০ ঘ.