২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতৃভাষা দিবস উপলক্ষে গাড়ি চলাচলে বিধিনিষেধ

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত রাজধানীর কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 02:51 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত রাজধানীর কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে সোমবার সন্ধ্যা ৭টা থেকে মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত শিক্ষা ভবন ক্রসিং-দোয়েল চত্বর-বাংলা একাডেমী-টিএসসি মোড়-নীলক্ষেত সড়ক-নিউ মার্কেট ক্রসিং-নিউমার্কেট ১নং গেট-পিলখানা সড়ক; আজিমপুর বেবী আইসক্রীম মোড়-পলাশী ক্রসিং-এসএম হল-জগন্নাথ হলের সামনের সড়ক; শাহবাগ ক্রসিং-টিএসসি মোড়; সলিমুল্লাহ এতিম খানা-আজিমপুর মেটার্নিটি-আজিমপুর সড়ক-ছোট দায়রা শরীফ-আজিমপুর বটতলা বিশ্ববিদ্যালয় স্টাফ কোয়ার্টার-নিউ পল্টন লেন- এসব সড়কে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনারকেন্দ্রিক কয়েকটি এলাকার জনসাধারণের চলাচলের বিষয়েও নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এ ছাড়া আজিমপুর কবরস্থানে যাওয়ার জন্য নাজিম উদ্দিন সড়ক-বাবুপুরা সড়ক, কলেজ সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে। এ অন্যদিকে আব্দুল গণি সড়ক ও তোপখানা সড়ক এলাকার অধিবাসীদের গোরস্থানে যাওয়ার জন্য শিক্ষা ভবন ক্রসিং দিয়ে দোয়েল চত্বর-বাংলা একাডেমী-টিএসসি মোড়-নীলক্ষেত সড়ক-নিউ মার্কেট ক্রসিং-নিউমার্কেট ১নং গেট-পিলখানা সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। এর বাইরে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (পার্ক এভিনিউ), সেগুন বাগিচা ও শাহবাগ এলাকার অধিবাসীদের শাহবাগ ক্রসিং দিয়ে টিএসসি’র মোড়-নীলক্ষেত সড়ক-নিউমার্কেট ক্রসিং-নিউমার্কেট ১নং গেট-পিলখানা সড়ক হয়ে গোরস্থানের উত্তর গেট দিয়ে গোরস্থানে প্রবেশ করতে বলা হয়েছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ, বকশী বাজার, পলাশী, ঢাকেশ্বরী, লালবাগ, উর্দু রোড, আজিমপুর ও চকবাজার এলাকার জনসাধারণ সলিমুল্লাহ এতিম খানা-আজিমপুর মেটার্নিটি-আজিমপুর সড়ক-ছোট দায়রা শরীফ-আজিমপুর বটতলা বিশ্ববিদ্যালয় স্টাফ কোয়ার্টার-নিউ পল্টন লেন হয়ে উত্তর গেট দিয়ে গোরস্থানে প্রবেশ করতে পারবেন। আজিমপুর কবরস্থান এলাকা থেকে যারা কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন তাদের কবরস্থানের মূল গেট থেকে আজিমপুর সড়ক-আজিমপুর বেবী আইসক্রীম মোড়-পলাশী ক্রসিং-এসএম হল এবং জগন্নাথ হলের সামনের সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। বাবুপুরা সড়ক, নাজিম উদ্দিন সড়ক, বকশী বাজার, পলাশী, চকবাজার, উর্দু রোড ও ঢাকেশ্বরী সড়ক এলাকার অধিবাসীদের যারা সরাসরি শহীদ মিনারে যেতে চান তাদের পলাশী ক্রসিং-এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে। আব্দুল গণি সড়ক, তোপখানা সড়ক ও শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (পার্ক এভিনিউ) এলাকার অধিবাসীদের যারা গোরস্থানে না গিয়ে শহীদ মিনারে যেতে চান তাদের শিক্ষাভবন ক্রসিং-দোয়েল চত্বর ক্রসিং-বাংলা একাডেমী-টিএসসি মোড়-নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়-পলাশী মোড়-এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যেতে হবে। এ ছাড়া বাংলা মটর ও শেরাটন ক্রসিং হয়ে যারা শহীদ মিনার যেতে চান তাদের জন্য শাহবাগ ক্রসিং হয়ে টিএসসি’র মোড়-নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়-পলাশী মোড়-এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনার যাওয়ার পথ নির্ধারণ করেছে ডিএমপি পুলিশ। কাঁটাবন হয়ে যারা শহীদ মিনার যেতে চান তাদের কাঁটাবন ক্রসিং হয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়-পলাশী মোড়-এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যেতে অনুরোধ করা হয়েছে। যে সব ছাত্র-ছাত্রী ও জনসাধারণ রোকেয়া হল, সামসুন্নাহার হল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এলাকা থেকে সরাসরি শহীদ মিনারে যেতে চান তাদের নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়-পলাশী মোড়-এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনার যেতে বলা হয়েছে। এদিকে, র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সারাদেশে ওই দিন র‌্যাবের ৩ হাজার সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৫০ ঘ.