২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সমাবেশ-২০১২ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে শনিবার বার্ষিক পুলিশ সমাবেশ-২০১২ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 03:22 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে শনিবার বার্ষিক পুলিশ সমাবেশ-২০১২ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ সিআইডি ঢাকার এডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোঃ মোখলেছুর রহমান বিপিএম। এদিকে শেরপুর সরকারি মহিলা কলেজের পাঁচদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার শেষ হয়েছে। কলেজের অধ্যক্ষ আশীষ চন্দ্র করের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযেগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ আতিউর রহমান আতিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/২১১৫ ঘ.