২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত সদস্য সন্দেহে বংশালে একজন গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে রাজধনাীর বংশাল এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে রাজধনাীর বংশাল এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাহমুুদুল বারী ওরফে আবাবিল (৪২) নামের ওই ব্যক্তিকে শুক্রবার রাত ১০টার দিকে গ্রেপ্তার করা হয়। মাহমুদুলের কাছ থেকে হিজবুত তাহরীরের ২১টি পোস্টার, ৩টি বই ও ১০টি লিফলেট উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বংশাল থানার ওসি জমিরউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাহমুদুলের বিরুদ্ধে তার থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/১৮০১ ঘ.