বগুড়া, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহর থেকে ২২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার মধ্যরাতে শহরের তিনমাথা রেলগেটে একটি ট্রাকে এ অভিযান চলাকালে ট্রাক চালক পালিয়ে যায়। ট্রাকটি আটক করা হয়েছে।
বগুড়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক মিজানুর রহমান শনিবার দুপুরে সাংবাদিকদের বলেন, গোপন সংবাদ পেয়ে শুক্রবার মধ্যরাতে কুমিল্লা থেকে বগুড়ায় আসার পথে শহরের তিনমাথা রেলগেট এলাকায় ট্রাককে থামার সংকেত দিলে চালক ট্রাক থেকে নেমে পালিয়ে যায়।
পরে ট্রাকে তল্লাশি করে ১০ লাখ টাকা মূল্যের ২২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যপারে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০০০ ঘ.
bdnews24