চাঁদপুর, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদরে আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষকের বিরুদ্ধে এক প্রশিক্ষণার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আনসার ও ভিডিপি কর্মকর্তা মোশাররফ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার খলিশাডুলি এলাকায় অবস্থিত আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
শনিবার বিকালে জেলা আনসার অ্যাডজুটেন্ট মো. ফখরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে প্রশিক্ষণ কেন্দ্রে মোশাররফ হোসেন ওই প্রশিক্ষণার্থীকে ধর্ষণ করেছেন।
এ অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৭ ঘ.
bdnews24