২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ চেষ্টার অভিযোগে পিটুনিতে ডাকাত নিহত

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ধর্ষণ চেষ্টার অভিযোগে পিটুনিতে বহু মামলার আসামি এক ডাকাত সর্দার নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 12:08 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

কক্সবাজার, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের মহেশখালী উপজেলায় ধর্ষণ চেষ্টার অভিযোগে পিটুনিতে বহু মামলার আসামি এক ডাকাত সর্দার নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা মাঝের পাড়ায় এই ঘটনায় নিহত হন বজল আহমদ ওরফে বজইল্যা। মহেশখালী থানার ওসি রনজিত বড়–য়া জানান, বজল আহমদ কক্সবাজারের বজল বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, পুলিশের ওপর হামলা, সড়ক ডাকাতি, ধর্ষণ, চিংড়ি ঘেরে লুটপাট ও দস্যুতাসহ ১২টির বেশি মামলা রয়েছে। এলাকাবাসির বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে বজল ডাকাত উত্তর নলবিলা মাঝেরপাড়া গ্রামের এক কিশোরীকে বাড়ি থেকে তুলে একই এলাকায় নিজের বাড়ি নিয়ে যান। বজলের ভাইয়েরা বাধা দিলেও কোনো কাজ হয়নি। বজল মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালান। এতে তারা বজলকে মারধর শুরু করেন। পরে গ্রামবাসীও গিয়ে পিটুনি দিলে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। পরে কালারমারছড়া ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.