২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মাদকদ্রব্য উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

গাজীপুরে পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 11:34 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

গাজীপুর, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে এই অভিযান চালায় র‌্যাব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারদের মধ্যে এক নারীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়। গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব-১ সদর উপজেলার মারিয়লীতে বৃহস্পতিবার রাতে পৃথক দু’টি অভিযান চালায়। প্রথম অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় স্থানীয় খোদেজা বেগমকে (৩০)। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আসমা আরা বেগম তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া তাকে পাঁচশ’ টাকা জরিমানা আনাদায়ে আরো সাতদিন কারাভোগও করতে হবে। মধ্যরাতে পরের অভিযান চালানো হয় পশ্চিম বিলাশপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে। ওই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ভাড়াটিয়া মো. হানিফ (৩৫) ও শরিফ হোসেনকে (৩০)। তাদের কাছ থেকে ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। হনিফের বাড়ি সদরের সালনার মোল্লা পাড়ায়। শুক্রবার ভোরে সবশেষ অভিযান চালানো হয় কালিয়াকৈর উপজলার মৌচাক দক্ষিণপাড়ায়। এখান থেকে ১১ কেজি গাজাসহ স্থানীয় আব্দুল আলী ওরফে আব্দুলকে (৩৫) গ্রেপ্তার করা হয়। পরের দু’টি ঘটনায় জয়দেবপুর ও কালিয়াকৈর থানায় পৃথক মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২৮ ঘ.