২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা না দেওয়ায় গাছ উজাড়

চাঁদা না দেওয়ায় নাটোরের এক কলেজ অধ্যক্ষের ৮৮টি আম গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 06:06 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

নাটোর, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না দেওয়ায় নাটোরের এক কলেজ অধ্যক্ষের ৮৮টি আম গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বুধবার রাতে বাগাতিপাড়া উপজেলার তকিনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকার সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় তকিনগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন লাবনের তিনটি বাগানের উন্নত জাতের ৮৮টি আম গাছ রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অধ্যক্ষ মকবুল হোসেন বলেন, “কয়েক দিন আগে এলাকার কিছু সন্ত্রাসী আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় বুধবার রাত ১১টার দিকে তারা আমার বাগানের গাছগুলো কেটে ফেলে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএইচ/০০০৪ ঘ.