২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোবাসের ধাক্কায় রাবি শিক্ষার্থী আহত

মাইক্রোবাসের ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আহত হওয়ার জের ধরে ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 09:51 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাইক্রোবাসের ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আহত হওয়ার জের ধরে ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। রাবি প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সমাজ কর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহজালাল ক্যাম্পাসে আসার পথে একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়। এ ঘটনায় ওই গাড়ির চালককে চিহ্নিত করে বিচারের দাবিতে বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে ওই বিভাগের শিক্ষার্থীরা। আহত শাহজালালকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান ডা. মীর্জা ওয়াজেদ হোসেন বেগ জানান, ওই শিক্ষার্থী হাত-পা ও মাথায় আঘাত পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৫৪৬ ঘ.