২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গতির প্রতিযোগিতা: দুর্ঘটনায় নিহত ১

দুইটি ইঞ্জিনচালিত যান প্রতিযোগিতা করে চালাতে গিয়ে দুর্ঘটনায় এক চালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 11:40 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

চুয়াডাঙ্গা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুইটি ইঞ্জিনচালিত যান প্রতিযোগিতা করে চালাতে গিয়ে দুর্ঘটনায় এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে জীবননগর-দত্তনগর সড়কের তেতুলিয়া মোড়ে এ দুর্ঘটনায় নিহত আকমন হোসেন (৩২) ঝিনাইদহের মহেশপুর উপজেলার তেলটুপি গ্রামের আবুল কালামের ছেলে। জীবননগর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস বলেন, ‘বিচালি নিয়ে যাওয়া দুটি ইঞ্জিনচালিত যান প্রতিযোগিতা করে চালানো সময় একটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে এর চালকের মৃত্যু হয়। ময়নাতদন্ত ছাড়াই লাশ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, মাথায় আঘাত পাওয়ায় আকমনের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭৩৫ ঘ.