ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পান্থপথে গাড়ির ধাক্কায় এক সার্জেন্ট আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সোয়া ১০ টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, আহত সার্জেন্টের নাম মো. রিয়াজুল ইসলাম রিয়াজ (৩৩)। ২০০৭ সালে তিনি চাকুরিতে যোগ দেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী।
ঢাকা দক্ষিণ অঞ্চলের সার্জেন্ট মো. ফোরকান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি প্রাইভেট কার পান্থপথ চৌরাস্তা থেকে বসুন্ধরা সিটির দিকে আসার পথে কর্মরত রিয়াজকে ধাক্কা দিলে তিনি মারাত্বক আহত হন।
রিয়াজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর অবস্থার অবনতি ঘটলে তাকে স্কয়ার হাসাপাতালে নেওয়া হয়।
গাড়ির ধাক্কায় ছিটকে পড়ায় রিয়াজ মাথায় মারাত্মক আঘাত পেয়েছে বলে সার্জেন্ট ফোকরান জানান।
তিনি জানান, রিয়াজকে ধাক্কা দিয়ে গাড়িটি বসুন্ধরার নিচে চলে যায়। সেখান থেকে চালক আলিউল ইসলাম ও আরোহী তাজিনকে তেজগাঁও থানা পুলিশ আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/কেটি/এসইউ/১২২১ ঘ.
bdnews24