২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ৪ মণ পলিথিন উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে একটি দোকান থেকে চার মণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 03:29 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে একটি দোকান থেকে চার মণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে খালপাড় এলাকার আব্বাস এন্টারপ্রাইজ নামের চটের দোকানে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় দোকানের কর্মচারী জামাল হোসেনকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবর পেয়ে পুলিশ নিষিদ্ধ এসব পলিথিন উদ্ধার করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দোকান মালিক আব্বাস আলীর দাবি, উদ্ধার করা পলিথিনগুলো নিষিদ্ধ নয়। এগুলো আটার বস্তার ভেতরে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১২৭ ঘ.