২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে পলায়ন

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে এক কিশোর পালিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 06:24 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

যশোর, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে এক কিশোর পালিয়ে গেছে। রোববার রাতে শাহিনুর রহমান (১৮) নামেও ওই কিশোর পালিয়ে যায় বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। শাহিনুর চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গিদাহ গ্রামের আখতার আলীর ছেলে বলে জানান কেন্দ্রের সহকারী পরিচালক রেজাউল হক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে শাহিনুর রহমান কেন্দ্রের আবাসিক ভবনের ছাদে যায়। পরে তার আর সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে গার্ডদের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে গেছে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২২ ঘ.