২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে দু’দল শ্রমিকের সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জের চর মুক্তারপুরে দু’দল শ্রমিকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 05:30 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

মুন্সীগঞ্জ, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের চর মুক্তারপুরে দু’দল শ্রমিকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১০ জন। রোববার বিকালে মুক্তারপুরের আমিরাত সিমেন্ট ফ্যাক্টরি ঘাটে এ সংঘর্ষে নিহত হন মো. জালাল মিয়া (৩৮)। তিনি সিমেন্ট বহনকারী জাহাজ ‘মা বাবার দোয়া-২’র সুকানী। তার বাড়ি বরগুনার আমতলী উপজেলার কুকুয়া গ্রামে। আহত শ্রমিকদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, সন্ধ্যার কিছু আগে আমিরাত সিমেন্ট ফ্যাক্টরির ঘাটে ভিড়ানো তেল সরবরাহকারী কার্গো ‘ওটি গারেহারা’ দেখতে ওঠেন সিমেন্ট বহনকারী জাহাজের শ্রমিক শাহিন ও বছির। এ কারণে কার্গোর শ্রমিকরা তাদের মারধর করলে দু’গ্রুপের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এই সংঘর্ষে গুরুতর আহত জালালকে পঞ্চসারের এ আর ক্লিনিকে নিলে চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি উল্লেখ করে মিজানুর রহমান বলেন, এই বিষয়ে তদন্ত চলছে। লাশ ক্লিনিকে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩১৯ ঘ.