২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এক পুলিশ কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এক পুলিশ কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত চ ইউ মং মারমা (২৫) বান্দরান জেলার রেসো থলি পাড়ার উবাচিং মারমার ছেলে। চ ইউ মারমা আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে। শনিবার গভীর রাতে তার লাশ উদ্ধার করা হয়। শনিবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় তিনি নিহত হন বলে চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, “এ সময় কালুরঘাট বেতার কেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন চ ইউ মারমা। আমরা গভীর রাতে তার লাশ উদ্ধার করি।” তিনি জানান, বহদ্দারহাট বাস টার্মিনালের সামনে অবস্থিত কালুরঘাট বেতার কেন্দ্রে প্রতি পালায় (শিফট) তিন জন করে পুলিশ সদস্য পাহারা দেয়। এর মধ্যে প্রতি জন দুই ঘণ্টা করে পালাক্রমে দায়িত্ব পালন করে। বুধবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত বেতার কেন্দ্রের ভেতরের গেটে পাহারায় ছিলেন চ ইউ মারমা জানিয়ে রেজাউল বলেন, এর কোনো এক সময় নিজের শরীরে গুলি চালিয়ে আত্মহত্যা করতে পারেন তিনি। এই পুলিশ কর্মকর্তা জানান, রাত ১২টায় অন্য এক কনস্টেবল দায়িত্বে এসে চ ইউ মারমার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। একটি চাইনিজ রাইফেল ও ২০ রাউন্ড বুলেট নিয়ে দায়িত্ব পালনে এলেও তার কাছে এক রাউন্ড গুলি কম পাওয়া। এই ঘটনায় চান্দগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২১৩৯ ঘ.