ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাশিয়ার সরকারি রপ্তানি সংস্থা রোসোমো বোরোনের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
সংস্থার মহাপরিচালক আনাতোলি ইসিয়াতিনের নেতৃত্বে ছয় সদস্যের ওই প্রতিনিধি দল রোববার সকালে গণভবনে যান।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ।
বৈঠকের সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ওয়াহিদউজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।
রুশ প্রতিনিধি দলের আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক অর্কেস্ট্রা গান্ধর্বলোক প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করে। অর্কেস্ট্রা দলের নেতৃত্বে ছিলেন ঢাকায় জাতিসংঘের সাবেক আবাসিক প্রতিনিধি রেনাটা লক ডেসালিয়েন।
এই অর্কেস্ট্রায় ২৭ দেশের নাগরিক রয়েছে। এই অর্কেস্ট্রার মূল লক্ষ্য, সংগীতের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বে আরো পরিচিত করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭৩০ ঘ.
bdnews24