২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের অভিযোগ ৫ পুলিশের বিরুদ্ধে

মিরপুর থানার পরিদর্শক আবুল হোসেনসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ এনেছেন এক ব্যবসায়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 11:34 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুর থানার পরিদর্শক আবুল হোসেনসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ এনেছেন এক ব্যবসায়ী। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে রোববার এই অভিযোগ দায়ের করেন উত্তর শাহজাহানপুরের রেন্ট এ কার ব্যবসায়ী মো. মনিরুজ্জামান রানা। তার আইনজীবী মিরাজ আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহানগর হাকিম হাসিবুল হক বাদির জবানবন্দি নিলেও এখনো কোনো আদেশ দেননি। আর যে পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ, তারা হলেন- শাহ আলী থানার উপ-পরিদর্শক মো. তৌহিদুল ইসলাম, শিক্ষানবিস উপ-পরিদর্শক মো. তৌহিদুল ইসলাম, আনোয়ার ও কনস্টেবল মিজানুর রহমান। আরজিতে বলা হয়েছে, মনিরুজ্জামান তার ভাইকে নিয়ে গত ১ ফেব্র“য়ারি জমি কেনার জন্য বিজয়নগরের ব্র্যাক ব্যাংক থেকে বিকাল পৌনে ৪ টায় সাড়ে ৪ লাখ টাকা তুলে মটর সাইকেলে করে মিরপুরের দিকে রওনা দেন। মিরপুর ১ নম্বরের গোলচত্বরে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে রাস্তার ওপর ওই পুলিশ সদস্যরা মনিরুজ্জামানকে আটকান। এরপর মারধর করে পুলিশ সদস্যরা টাকা ছিনিয়ে নেয় বলে মনিরুজ্জামানের অভিযোগ। মনিরুজ্জামান বলেন, মারধরে অচেতন হয়ে পড়লে পুলিশ সদস্যরাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান ফিরলে তিনি টাকার কথা জানতে চাইলে উল্টো তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে শাহ আলী থানায় একটি মামলা হয়। মনিরুজ্জামানকে এই মামলায় আদালতে চালান দেওয়া হয়। পরে গত ২ ফেব্র“য়ারি পুলিশের মামলায় জামিন নেন তিনি। অভিযোগ নিয়ে আদালতে যাওয়ার কারণ ব্যাখ্যা দিয়ে মনিরুজ্জামানের আইনজীবীরা বলেন, থানায় অভিযোগ নিয়ে গেলেও তা নেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসইউ/এমআই/১৭১৭ ঘ.