২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংগঠন নয়, বইমেলা হবে শুধু প্রকাশকদের জন্য’

বাংলা একাডেমীর মহাপরিচালক বললেন, আগামীবার থেকে মেলায় প্রকাশনা প্রতিষ্ঠান বাদে কোনো সংগঠনকে স্টল বরাদ্দ দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 06:12 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- বইমেলায় প্রকৃত প্রকাশকদের জায়গা করে দিতে আগামী বছর থেকে কোনো সংগঠনকে স্টল বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। শনিবার একাডেমীর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আগামী বছর কোনো সংগঠনকে স্টল বরাদ্দ দেওয়া হবে না। এতে তথাকথিত প্রকাশক, মৌসুমী প্রকাশক কিংবা অন্যায্য দাবি, তদবির, সুপারিশওলারাও নিরুৎসাহিত হবে।” প্রকাশকদের স্টল বরাদ্দের ক্ষেত্রে একটা ‘শক্তিশালী’ বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হবে জানিয়ে মহাপরিচালক বলেন, “মেলা শুরুর আগে আমরা একটা শক্তিশালী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে চাই। যাতে বিশেষ কোনো পক্ষের জোর খাটানোর জায়গা না থাকে তার জন্য বাংলা একাডেমী, প্রকাশক, সুশীল সমাজ এবং সরকারের একটা অংশের সমন্বয়ে একটি কমিটি করা যেতে পারে।” বাংলা একাডেমীর সামনের সড়কে কোনো স্টল বরাদ্দ দেওয়া হবে না বলেও জানান তিনি। শামসুজ্জামানের ধারণা, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে বিভিন্ন দিক থেকে তাদের ওপর চাপ আসবে। সে চাপ সামলানোর পরিকল্পনাও তুলে ধরেন তিনি। শামসুজ্জামান বলেন, “বাইরে যে স্টল বরাদ্দ দেব না, এতে আমাদের ওপর খুব চাপ আসবে। সে ক্ষেত্রে একটা বিকল্প হতে পারে, সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে থাকবে। আর মূল মেলা থাকবে একাডেমী প্রাঙ্গণে। আর উদ্বোধনী অনুষ্ঠান বাদে প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান খেলার মাঠেও হতে পারে।” পৃথিবীর কোনো দেশে রাস্তা আটকে রেখে এক মাস মেলা করার নজির নেই বলেও মন্তব্য করেন তিনি। শনিবার ছুটির দিন হলেও সকালে বইমেলায় তেমন লোক সমাগম ছিলো না। তবে বিকালে মেলায় বেশ ভিড় দেখা যায়। আর বিক্রি নিয়েও আগের মতোই সন্তোষ প্রকাশ করেন বিভিন্ন স্টলের বিক্রেতারা। অনলাইনে দেখা যাবে বইমেলা অমর একুশে বইমেলা অনলাইনে সরাসরি ওয়েবকাস্ট করার জন্য শনিবার বিকালে মেলা প্রাঙ্গণে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গ্রন্থমেলা স¤প্রচার কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে মেলায় প্রতিদিন আসা নতুন বই, সংবাদ বিজ্ঞপ্তি, লেখক-প্রকাশকসহ সব ধরনের তথ্য বাংলা একাডেমীর ওয়েবসাইটে (www.banglaacademy.org.bd) পাওয়া যাবে। এছাড়া মেলার মূলমঞ্চের সব অনুষ্ঠান এ ওয়েবসাইটে সরাসরি স¤প্রচার করা হবে বলে বাংলা একাডেমীর মহাপরিচালক জানান। সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সকালে শিশু-কিশোর সাধারণ জ্ঞান প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ১০৭ জন এবং উপস্থিত বক্তব্য প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ২৮ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী ইমাম, ড. মোহাম্মদ সেলিম ও এভারেস্টজয়ী মুসা ইব্রাহিম। প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাইকে স্মারক পুরস্কার হিসেবে বাংলা একাডেমীর প্রকাশনা দেওয়া হয়। আগামী ১৫ ফেব্র“য়ারি সকাল ৯টায় প্রতিযোগিতার প্রাথমিক পর্বের ফল প্রকাশ হবে। চূড়ান্ত প্রতিযোগিতা হবে ১৮ ফেব্র“য়ারি শনিবার। সেমিনার সকাল ১১টায় একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত ‘একুশের সাহিত্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ড. মাহবুবুল হক। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন শিক্ষাসচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, অধ্যাপক রফিকউল্লাহ খান, কবি মুহম্মদ নূরুল হুদা ও অধ্যাপক সৌভিক রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে আয়োজিত ‘প্রবাসে একুশে উদ্যাপন এবং সাহিত্য ও সংস্কৃতিচর্চা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন কবি সাইফুল্লাহ্ মাহমুদ দুলাল। কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তের সভাপতিত্বে প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন জার্মান প্রবাসী লেখক সুলতানা আজিম, ব্রিটেন প্রবাসী লেখক ইসহাক কাজল ও সাংস্কৃতিক সংগঠক গোলাম মোস্তফা এবং যুক্তরাষ্ট্র প্রবাসী সাংস্কৃতিক সংগঠক বিশ্বজিৎ সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী মুহিত। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/এমএমআর/এএইচ/এমআই/০০০৫ ঘ.