চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বোয়ালখালীতে টেম্পু, অটো রিকশা ও মটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
শনিবার দুপুর ১টার দিকে বোয়ালখালী থানার আমতলী এলাকায় টেম্পু-সিএনজিচালিত অটো রিকশা-মটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহতের নাম মনজুরুল আলম (৩৫)।
বগুড়ার ভবানীগঞ্জ এলাকার বাসিন্দা মনজুরুল বাংলাদেশ এগ্রিকালচার ইন্ডাস্ট্রি’র বোয়ালখালী শাখার মার্কেটিং কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোয়ালখালী থানার আমতলী এলাকায় টেম্পু-অটো রিকশা-মটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়।
আশঙ্কাজনক অবস্থায় মনজুরুলকে চমেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান জহির উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরআরডি/২২৩৫ ঘ.
bdnews24