২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যার বিচার দাবিতে সাংবাদিকদের কর্মসূচি

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন নাহার রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) কর্মসূচি ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 01:08 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন নাহার রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) কর্মসূচি ঘোষণা করেছে। রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দুই সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হবে বলে বিএফইউজের মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া জানান। এছাড়া ঢাকায় কর্মরত রংপুর বিভাগের সাংবাদিকদের সংগঠন ‘রংপুর বিভাগ সাংবাদিক সমিতি’ এ হত্যাকাণ্ডের প্রতিবাদে একই সময়ে একই স্থানে মানববন্ধন করবে। শুক্রবার গভীর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে এই দম্পতির মরদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রথম জানাজায় অংশ নেন এই তাদের সহকর্মী, রাজনৈতিক নেতা ও স্বজনরা। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের শিরিন আখতারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠনের কর্মীরা এ সময় সাগর-রুনির প্রতি শেষ শ্রদ্ধা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এআরআর/এএইচ/১৯২৫ ঘ.