২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীবাগে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ডাকাতি প্রস্তুতির অভিযোগে রাজধানীর হাজারীবাগ থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 09:02 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতি প্রস্তুতির অভিযোগে রাজধানীর হাজারীবাগ থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। মো. লিটন নামের ওই যুবককে বৃহস্পতিবার রাতে হাজারীবাগ শিকদার পেট্রোল পাম্পের সামনে থেকে গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার র‌্যাব-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। মেজর সাইফুল করিম সাইফ সংবাদ সম্মেলনে জানান, লিটনের কাছে একটি পিস্তল, একটি বন্দুক, তিন রাউণ্ড গুলি ও একটি ছুরি পাওয়া গেছে। “লিটন ও তার সহযোগীরা মিলে দীর্ঘদিন ধরে হাজারীবাগ এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ চালিয়ে আসছিল”, বলেন এই র‌্যাব কর্মকর্তা। তিনি জানান, লিটনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/জেকে/১৪৫০ ঘ.