২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতি পাওয়াদের পদায়নও শুরু

সদ্য পদোন্নতি পাওয়া ৬৪৯ জন অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপসচিবের পদায়ন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 12:26 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য পদোন্নতি পাওয়া ৬৪৯ জন অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপসচিবের পদায়ন শুরু হয়েছে। পদোন্নতির পর বুধবার রাতেই অনেক কর্মকর্তাকে পদায়ন ও পদোন্নতির পূর্বপদে বহাল রাখার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অতিরিক্ত সচিবদের মধ্যে ছয় জন বিভাগীয় কমিশনার এবং তিন জন অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে তাদের আগের পদেই রাখা হয়েছে। বিভিন্ন প্রেষণ পদে কর্মরত ৪৪ জন অতিরিক্ত সচিবকেও আগের পদে বহাল রাখা হয়েছে। যুগ্ম-সচিবদের মধ্যে ১৮ জন জেলা প্রশাসক, এক জন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ছয় জন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পাঁচ জন আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তা ও একজন স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালককে তাদের পদোন্নতির পূর্বপদে বহাল রাখা হয়েছে। পদোন্নতি পাওয়া ১৪৬ জন যুগ্ম-সচিবকে তাদের পদোন্নতির আগে কর্মরত মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রেষণে থাকা ৫২ জন যুগ্ম-সচিবকে তাদের পূর্বপদেই প্রেষণে রাখা হয়েছে। উপসচিবদের মধ্যে ৮৪ জনকে পদোন্নতির পূর্বে কর্মরত মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। উপসচিব পদে পদোন্নতি পাওয়া বিভিন্ন জেলার ৬০ জন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এবং তিন জন জেলা পরিষদের সচিবকেও তাদের পূর্বপদে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮২৫ ঘ. ১. বিভাগীয় কমিশনার যারা ২. ডিসি ও এডিএম যারা ৩. পদায়নের অপেক্ষায় যারা ৪. স্বপদে বহাল যারা ৫. পদায়নের অপেক্ষায় যারা ৬. স্বপদে বহাল যারা ৭. স্বপদে বহাল যারা ৮. স্বপদে বহাল যারা ৯. স্বপদে বহাল যারা