শরীয়তপুর, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি।
বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক সভায় দলের জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ম ম ওয়াশিম খোকনের নাম ঘোষণা করা হয়।
আগামী ১৫ মার্চ এ আসনে উপ নির্বাচনের জন্য ১৬ ফেব্র“য়ারি পর্যন্ত মনোনয়ন দাখিলের সময় রয়েছে। গত বছরের ২৩ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।
জেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জেলা কমিটির সহ-সভাপতি আবদুল মান্নান খান, সুলতান আহম্মেদ সরদার, সাধারণ সম্পাদক জাফর খান কালাম, সাংগঠনিক সস্পাদক বাদল বন্ধুক।
ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট নিয়ে শরীয়তপুর-৩ আসনে মোট ভোটার ১ লাখ ৯৬ হাজার ৬১৫ জন। এরমধ্যে পুরুষ ৯৫৯৭৭ ও মহিলা ১০০৬৩৮ জন ভোটার রয়েছে।
এখানে ১৯টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ৯৪টি, ভোটকক্ষ থাকবে ৪৬৭টি।
নবম সংসদ নির্বাচনে রাজ্জাক এ আসনে ১ লাখ ২ হাজার ৯২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বি বিএনপি’র কে এম হেমায়েত উল্লাহ (আওরঙ্গজেব) ৫২ হাজার ৬৭২ ভোট ও ইসলামী আন্দোলনের মানিক মিয়া ২ হাজার ৮৮৪ ভোট পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৭৫৩ ঘ.
bdnews24