ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহজাহানপুরে ট্রাকের ধাক্কায় এক রিকশা ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বৃৃহস্পতিবার সকাল ৭টার দিকে শাহজাহানপুর আমতলা মসজিদের সামনে দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. আলম মোল্লা (৪৫) জুরাইন বউবাজারে থাকতেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খিলগাঁও যাওয়ার পথে আমতলা মসজিদের সামনে একটি ট্রাক রিকশা ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আলম মারা যান।
ট্রাকচালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায় বলে তিনি জানান।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এসইউ/১৩৩০ ঘ.
bdnews24