ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর-আখাউড়া সড়কে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হন চার জন।
বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলার কোড্ডায় এ দুর্ঘটনায় নিহতদের একজন হলেন অটোরিকশা চালক আখাউড়ার ধরখার গ্রামে সুমন মিয়া। বাকি দু’জনের পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আবদুর রব জানান, আহতদের মধ্যে সদরের চিনাইর গ্রামের ইকরাম মিয়া (১৭), চান্দি গ্রামের কাউসার মিয়াকে (৫০) আখাউড়া উপজলা স্বাস্থ্য কমপে¬ক্সে এবং আন্দিদিল গ্রামের ফাতেমা আক্তারকে (৫০) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২১০ ঘ.
bdnews24