গাজীপুর, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়দেবপুর-রাজশাহী রেল লাইনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
কালামপুর এলাকায় বুধবার এ দুর্ঘটনায় নিহত মো. শাহ আলম (২২) পূর্ব চন্দরায় এপেক্স স্পিনিং কারখানায় কাজ করতেন। তিনি গাইবান্ধার গোবিন্দপুর উপজেলার ধর্মান্তিপুরের আব্দুল মজিদের ছেলে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন মজুমদার বলেন, সকাল সাড়ে ৮টার দিকে শাহ আলম কালামপুর এলাকায় ট্রেন লাইন অতিক্রম করার সময় একটি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়েন।
নিহতের স্বজনদের অনুরোধে লাশটি ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪৮ ঘ.
bdnews24