২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটের অভিযোগ

নারায়ণগঞ্জে চাঁদার দাবিতে এক কাপড় ব্যবসায়ীকে মারধর করে টাকা লুট কারার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 05:45 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে চাঁদার দাবিতে এক কাপড় ব্যবসায়ীকে মারধর করে টাকা লুট কারার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে শহরের ২নম্বর রেলগেইট এলাকায় রেলওয়ে মার্কেটের টিএস ট্রেডার্সে এ হামলায় আহত ব্যবসায়ী টিটু শিকদারকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সন্ত্রাসীরা দোকানের ক্যাশ বাক্্র থেকে ২০ লাখ টাকা লুটে নিয়ে গেছে বলে দাবি করেন থান কাপড় ব্যবসায়ী টিটু শিকদার। পুলিশের কাছে দেওয়া লিখিত অভিযোগে টিটু শিকদার বলেন, তার মালিকানাধীন থান কাপড়ের দোকান ‘টিএস ট্রেডার্সে’ কয়েকদিন আগে দেওভোগ এলাকার সাগর, মিঠু, কাদির, আসলাম, ফারুকসহ আরো কয়েকজন ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি তাদেরকে পাঁচ হাজার টাকা চাঁদা দেন। মঙ্গলবার দুপুরে তারা আবার এসে বাকি ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক আসাদুল্লাহ বলেন, এ ব্যাপারে টিটু শিকদার লিখিত অভিযোগ দিয়েছে। টাকা লুট হওয়ার অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৩৯ ঘ.