লাবলু আনসার
নিউইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একাধিক স্থানে হবে প্রভাতফেরি। এ উপলক্ষে শহরটিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে তৈরি করা হচ্ছে বেশ কয়েকটি অস্থায়ী শহীদ মিনার।
প্রশাসনের অনুমতি নিয়ে ২০ ফেব্র“য়ারি সন্ধ্যা থেকে একুশের প্রথম প্রহর পর্যন্ত স্থায়ী হবে এই সব শহীদ মিনার। এগুলোর প্রতিটিতেই বাংলাদেশের মতো একুশের প্রথম প্রহরে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র“য়ারি, আমি কি ভুলিতে পারি’- গানটির সঙ্গে ফুল দেওয়া হবে।
শহীদ মিনার তৈরি হবে জাতিসংঘ সদর দপ্তরের সামনে, জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে, জ্যামাইকা, ওজনপার্ক, এস্টোরিয়া, ব্র“কলিনে চার্চ-ম্যাকডোনাল্ডে, ব্রঙ্কস ও ফুলটনে।
গত ২১ বছর ধরে জাতিসংঘের সামনে শহীদ মিনার স্থাপন করে একুশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আসছে বাংলাদেশি প্রকাশনা প্রতিষ্ঠান ‘মুক্তধারা’র নিউ ইয়র্ক শাখা।
একুশের প্রতিটি অনুষ্ঠানে নতুন প্রজন্মের বাংলাদেশিদের উপস্থিতি বাড়াতে জোর প্রস্তুতি চলছে প্রবাসীদের মধ্যে।
এছাড়া ২০ ফেব্র“য়ারি সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটি আওয়ামী লীগের উদ্যোগে একুশের আলোচনা হবে ব্র“কলিনে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার সুগন্ধা রেস্তোরাঁয়।
৬ ফেব্র“য়ারি রাতে এর এক প্রস্তুতি সভা হয়। সংগঠনের সভাপতি কমান্ডার নূরন্নবীর সভাপতিত্বে এতে অংশ নেন সহসভাপতি জাকারিয়া চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুল কাদের প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/২৩২২ ঘ.
bdnews24