২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলার ছলে আগুন, সহপাঠী শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় খেলার ছলে সহপাঠীদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে এক আদিবাসী শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 01:05 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

সিরাজগঞ্জ, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় খেলার ছলে সহপাঠীদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে এক আদিবাসী শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকাাল মাধাইনগর ইউনিয়নের কালিবাড়ি গ্রামে এ ঘটনায় নিহত পাখিবালা (৫) ওই গ্রামের সয়াম শিংয়ের মেয়ে। স্থানীয় বাসিন্দা এম এ মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সয়াম শিংসহ ৫/৬টি পরিবারের নারী-পূরুষ উপজেলার লালুয়ামাঝিড়া গ্রামের মুছার বাড়িতে তাদের শিশুদের রেখে জমিতে ধান লাগাতে যান। পাখিবালা সহপাঠীতে সঙ্গে লুকোচুরি খেলার এক পর্যায়ে ওই বাড়ির উঠানে রাখা সরিষার খড়ের পালার ভেতর লুকিয়ে পড়ে। তার সহপাঠীরা ওই সরিষার পালাতে খেলার ছলে আগুন ধরিয়ে দিলে পাখিবালা গুরুতর দগ্ধ হয়। তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৪৯ ঘ.