২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকল: মাগুরায় শিক্ষকসহ পরীক্ষার্থী বহিষ্কৃত

শালিখা উপজেলার বুনাগাতি আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষায় নকলের অভিযোগে দুই শিক্ষার্থীকে এবং তাদের সহযোগিতা করায় ওই স্কুলের এক সহকারী শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 05:32 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

মাগুরা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শালিখা উপজেলার বুনাগাতি আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষায় নকলের অভিযোগে দুই শিক্ষার্থীকে এবং তাদের সহযোগিতা করায় ওই স্কুলের এক সহকারী শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। সোমবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় নকলের অভিযোগে বহিষ্কৃতরা হলেন- শিক্ষার্থী শাহাজান আলী, সামিয়া খানম এবং শিক্ষক আব্দুল মান্নান। শালিখার সহকারী শিক্ষা কর্মকর্তা খালেকুজ্জামান বুনাগাতি আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের সময় নকলের অভিযোগে তাদের বহিষ্কার করেন বলে তিনি জানান। বহিষ্কৃত শিক্ষার্থীরা শরশুনা মাধ্যমিক বিদ্যালয় থেকে এই কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২৩৩০ ঘ.