২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকা খুলে বাস উল্টে নিহত ১

পাবনায় এক সড়ক দুর্ঘটনায় এক জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 10:19 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

পাবনা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় এক সড়ক দুর্ঘটনায় এক জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে পাবনা-সুজানগর মসড়কের কালিহাতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সুজানগর থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস চলন্ত অবস্থায় এর পেছনের চাকা খুলে যায়। এতে বাসটি উল্টে যায়। বাসের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২০ ঘ.