টাঙ্গাইল, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের নাগরপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত এবং সাত জন আহত হয়েছে।
নাগরপুর থানার ওসি রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ৯টার দিকে চরডাঙ্গা এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
নিহতরা হলেন- দেলদুয়ার উপজেলা সদরের দীনেশ চন্দ্র সূত্রধরের স্ত্রী আদুরী সূত্রধর (৫৫) এবং তার নাতনি সাথী (১০)।
আহত দীনেশ চন্দ্র সূত্রধর (৬৫), তার মেয়ে দিপালী সূত্রধর (৩৭) ও নাতনি পিংকি (১৩) , বেকরা গ্রামের আলমের স্ত্রী আসমা আক্তার (২৮), তার পুত্র অনিক (৫), গোপিনাথপুরের রফিকুল ইসলাম (২৩) ও ভাবনাপাড়ার মন্টু চন্দ্র দাসকে (৫৮) নাগরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বাসের চালক পলাতক রয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৩৫০ ঘ.
bdnews24