রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকর্মীরা শিক্ষকের উপস্থিতিতে শ্রেণিকক্ষে এক সাধারণ শিক্ষার্থীকে ব্যাপক মারধর করেছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ১২১ নম্বর কক্ষে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ক্লাশ চলাকালে এ ঘটনা ঘটে।
আহত সাইফুল জানান, সিরাজী ভবনের ১২১ নম্বর শ্রেণীকক্ষে ক্লাশ করতে গেলে লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মুন্নার নেতৃত্বে ছাত্রলীগকর্মী আসিফ (ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজম্যান্ট, দ্বিতীয় বর্ষ) ও তুষারসহ (ভাষা বিভাগ, দ্বিতীয় বর্ষ) ৭/৮ জন ছাত্রলীগ কর্মী আমাকে ব্যাপক মারধর করে।
তিনি বলেন, “কয়েকদিন থেকে চাঁদার দাবিতে আমাকে মারার চেষ্টা চলছিল। কিন্তু চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আজ কোনো পূর্ব উস্কানি ছাড়াই আমাকে ক্লাশ রুমে মারধর করে।”
সাইফুলের সহপাঠীরা জানান, তাদের ক্লাশ নিচ্ছিলেন অধ্যাপক ড. মাহমুদা খাতুন। হঠাৎ লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মুন্নার নেতৃতে ৭/৮ জন ক্লাশ রুমে প্রবেশ করে। এসময় ম্যাডাম তাদের পরিচয় জানতে চাইলে মুন্না বলেন- ‘আপনি আপনার কাজ করেন আমরা আমাদের কাজ করি’।
এই বলে তারা সাইফুলের উপর হামলা চালায়। তারা তাকে রড দিয়ে বেধড়ক পেটায়। এঘটনায় ভীত সন্ত্রস্ত অধ্যাপিকা ক্লাশ থেকে বেরিয়ে যান।
এ ব্যাপারে ছাত্রলীগকর্মী মুন্না চাঁদা দাবির কথা অস্বীকার করেন।
ছাত্রলীগের সভাপতি আহম্মেদ আলী বলেন, “আমি ঢাকায় রয়েছি। ছাত্রলীগের কোনো কর্মীর বিরুদ্ধে যদি চাঁদা নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
্এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর চৌধুরী ম্হোাম্মদ জাকারিয়া বলেন, এখনো এ ধরনের কোনো অভিযোগ আসেনি। তবে বিষয়টি যেহেতু গুরুত্বপূর্ণ তাই এ ব্যাপারে সার্বিক খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩১৯ ঘ.
bdnews24