বরগুনা, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- প্রাণনাশের আশংকায় বরগুনার পৌর মেয়র মো. শাহাদাত হোসেন থানায় সাধারণ ডায়েরি করেছেন।
বৃহস্পতিবার রাতে বরগুনা থানায় এ ডায়েরি (জিডি) করা হয় বলে পুলিশ জানিয়েছে।
জিডি অনুযায়ী হুমকিদাতারা হলেন সাবেক পৌর মেয়র মো. শাহজাহান, ঠিকাদার সানু মিয়া ও পৌরসভার ১২ জন কাউন্সিলর।
বরগুনা থানার ওসি জাকির হোসেন ফকির বলেন, সাবেক পৌর মেয়র ও কাউন্সিলররা মেয়রকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে জিডিতে অভিযোগ করা হয়।
বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৪ ঘ.
bdnews24