২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উষ্ণায়নের প্রভাব দেখতে অ্যান্টার্কটিকায় হাছান

জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ এবং এ বিষয়ে বিশ্ববাসী মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোবেল বিজয়ী সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের সঙ্গে অ্যান্টার্কটিকার হান্নাহ পয়েন্টে গিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 03:22 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ এবং এ বিষয়ে বিশ্ববাসী মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোবেল বিজয়ী সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের সঙ্গে অ্যান্টার্কটিকার হান্নাহ পয়েন্টে গিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। ‘এ ভয়েজ টু বটম অব আর্থ’ মিশনের হয়ে ৩১ জানুয়ারি স্থানীয় সময় সকাল ১০টায় হান্নাহ পয়েন্টে পৌঁছান মন্ত্রী। গত ২৯ জানুয়ারি দুপুর ৩টায় পৃথিবীর সর্বদক্ষিণের শহর আর্জেন্টিনার উসুয়াই থেকে এ মিশনের যাত্রা শুরু হয়। বুধবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী হাছান মাহমুদসহ মিশনের সব সদস্য প্রায় দুই ঘণ্টা হান্নাহ পয়েন্টে অবস্থানের পর তাদের বহনকারী ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার শিপে ফিরে যান। মনুষ্যবসতিহীন অ্যান্টার্কটিকার সাউথ শেটল্যান্ড দ্বীপপুঞ্জের লিভিংস্টোন দ্বীপের দক্ষিণের একটি পয়েন্ট হান্নাহ। এখানকার স্বাভাবিক তাপমাত্রা হিমাঙ্কের নিচে নয় (সর্বোচ্চ) থেকে ১৯ (সর্বনিু) ডিগ্রি সেলসিয়াস। পরে তারা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা ইউএনএফসিসিসি’র সাবেক নির্বাহী সচিব ক্রিস্টিনা ফিগুরেসের সঞ্চালনায় মিশন সদস্যদের পর্যবেক্ষণের ওপর এক আলোচনায় মিলিত হন। আলোচনায় মিশনপ্রধান আল গোর, আইসল্যান্ডের প্রেসিডেন্ট গ্রিমসন, পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, দক্ষিণ আফ্রিকার মানববসতি বিষয়কমন্ত্রী টোকিও সেক্সওয়ালে নিজেদের বক্তব্য তুলে ধরেন। আল গোর বলেন, “আমাদের বিশ্ব হুমকির মুখে-বিশ্বাবসী এ বিষয়টি বুঝতে পারলেই আমার লক্ষ্য সফল হবে।” হাছান মাহমুদ বলেন, “এখানকার পরিস্থিতি দেখে আমার মনে হয়েছে বিশ্বের উষ্ণায়ন ঠেকানোই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/পিডি/২১১৬ ঘ.