২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইয়ে ট্রাক্টর চাপায় যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদরে ট্রাক্টর চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 11:25 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদরে ট্রাক্টর চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনায় নিহত শহিদুল ইসলাম (২৮) সদরের বালিয়াডাঙ্গা ইউনিয়নের ধোয়াপুকুর গ্রামের মনসুর উদ্দিনের ছেলে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রওশন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১২টার দিকে শহিদুল পাশের বালুগ্রাম মোড় থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বালুগ্রাম-বালিয়াডাঙ্গা সড়কে একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৭১৬ ঘ.